চলে গেলেন ‘এ যুগের এডিসন’ স্ট্যানফোর্ড অভসিনেস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বশিক্ষিত মার্কিন উদ্ভাবক স্ট্যানফোর্ড রবার্ট অভসিনেস্কি ৮৯ বছর বয়সে মারা গেছেন। পারিবারিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত এ বিজ্ঞানী ১৭ অক্টোবর ব্লুমফিল্ড হিলসে নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।প্রযুক্তিবিশ্লেষকদের চোখে স্ট্যানফোর্ড অভসিনেস্কি ছিলেন ‘এ যুগের টমাস আলভা এডিসন’। কারণ, স্বশিক্ষিত এ বিজ্ঞানী আধুনিক বিশ্বের স্মার্টফোন ও মোবাইল পণ্যে ব্যবহূত ব্যাটারি প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন।অর্ধশতকের ক্যারিয়ারে বিজ্ঞানী স্ট্যানফোর্ডের নিজের নামে যুক্তরাষ্ট্রে ৪০০ ও অন্যান্য দেশে ৮০০টিরও বেশি পেটেন্ট রয়েছে। তাঁর উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে নিকেল-মেটাল হাইড্রাইড ব্যাটারি, রিরাইট করা যায় এমন সিডি, ডিভিডি অপটিকস ডিস্ক, ফ্ল্যাট স্ক্রিন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, হাইড্রোজেন ফুয়েল সেল, পাতলা ফিল্মের সোলার সেল প্রভৃতি।