চলোতে আসবে নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলো অ্যাপ
চলো অ্যাপ

গাড়ি বুকিং দেওয়ার অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিত চলো অ্যাপ। নতুন সুবিধা হিসেবে বিমানের টিকিট কাটা, পণ্য পাঠানো, মাইক্রোবাস ভাড়া ও এসএমএস পাঠানোর বিষয়টি এতে যুক্ত হয়েছে। আরও বাড়তি সুবিধা যুক্ত করতে সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির আওতায় বিসিসি চলোকে তাদের কার্যক্রমে সব ধরনের সহায়তা করবে। এতে বাংলাদেশে ই-কমার্স খাতের উন্নয়নের জন্য চলোতে বিশেষ সুবিধা যুক্ত হবে।
২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি জেলায় চলো সেবা পাওয়া যাবে। নতুন ফিচারের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ও অন্যান্য সেবা ক্ষেত্রের সমস্যা সমাধানে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী দেওয়ান শুভ। বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: