চশমার শব্দার্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইত্যাদি (অব্যয়)
বাক্য শেষ করার শেষ ভরসা।
নার্স (বিশেষ্য)
যিনি ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য কারও ঘুম ভাঙান।
মার্কিন যুক্তরাষ্ট্র (বিশেষ্য)
সুপারহিরো, জম্বি আর এলিয়েনের ভয়ে তটস্থ দেশ।
ইন্টারনেট (বিশেষ্য)
যেটার কারণে আপনি পরীক্ষায়
পাস করেন, কিন্তু ক্লাসে
অনুপস্থিত থাকেন।
স্ক্রিনশট (বিশেষ্য)
লুকানো ইতিহাস, যা সবার সামনে তুলে ধরে
টিউবলাইট (বিশেষ্য)
বন্ধুমহলে সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়াহীন বন্ধুর নাম
গোসলখানা (বিশেষ্য)
বিশেষ ব্যক্তিগত কনসার্ট ভেন্যু