চাঁদপুরে অনলাইন ব্যাংকিং লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর থেকে অনলাইনেও দেশ-বিদেশে টাকা লেনদেন কার্যক্রম শুরু করেছে উত্তরা ব্যাংক, চাঁদপুর শাখা। এর ফলে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের যেকোনো দেশ থেকে মানিগ্রাম, এক্সপ্রেস মানি, ওয়েস্টার্ন মানি, আইএমই, এএনবি, প্রভু মানিসহ বৈদেশিক অর্থ পাওয়ার সুবিধা চালু হলো।

উত্তরা ব্যাংক, চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ জানান, আগে থেকেই বৈদেশিক লেনদেন শুরু হলেও দেশের সব উত্তরা ব্যাংক শাখার সঙ্গে তাৎক্ষণিক টাকা তোলা, জমা দেওয়া শুরু হয়েছে সম্প্রতি। —চাঁদপুরপ্রতিনিধি