চাঁদপুরে অনলাইনে আয় নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনলাইনে আয়বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে কর্মশালার উদ্বোধন করেন স্বনির্ভর বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম আল হোসায়নী। চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পরিচালক খালিদ নোমান হোসায়নী। সরকারের সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষিত যুবশক্তিকে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করার বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। —চাঁদপুর প্রতিনিধি