চাঁদপুরে গ্রামীণফোনের থ্রিজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে গ্রামীণফোনের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক চালু হয়েছে। গত সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে শহরে একটি শোভাযাত্রাও বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল্লাহ নূরী, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. ইব্রাহিম, এরিয়া ব্যবস্থাপক হাসান আহমেদ প্রমুখ।
—চাঁদপুর প্রতিনিধি