চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে শুরু হয়েছে পাঁচ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা তথ্য কর্মকর্তা মুহম্মদ আরিফ সাদেক, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমসহ অনেকে। এতে কম্পিউটার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ স্টল অংশ নিয়েছে। মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। —চাঁদপুর প্রতিনিধি