চাঁদপুরে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে সেমিনার
ডিজিটাল বাংলাদেশ মানে শুধু কম্পিউটার শিক্ষা নয়, সামাজিক, অর্থনৈতিকভাবে সচ্ছল এবং বিশ্বের বুকে মাথা উঁচু করাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। সম্প্রতি ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা এ কথা বলেন। তিনি বলেন, দেশের সব মানুষকে উন্নত রাষ্ট্রের নাগরিক সুযোগ-সুবিধা দেওয়া এবং তাদের জীবনধারা উন্নত করে, একটি উন্নত জাতি এবং দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবার সন্তানদের বিশ্ব উপযোগী করে গড়ে তোলার জন্য কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য অনুরোধ জানান তিনি।চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বত্তৃদ্ধতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অনেকে। —আলম পলাশ, চাঁদপুর