চাঁদপুরে ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ডিজিটাল সেবা ও কম্পিউটার মেলা। জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে গত বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান।জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সওদাগর মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ।এই মেলায় মোট ২৫টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া প্রতিটি স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি দৈনিক আলোকিত চাঁদপুর-এর অনলাইন পত্রিকার কার্যক্রম উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রত্যেক মানুষ ডিজিটাল সেবা নিতে পারবে। —আলম পলাশ, চাঁদপুর