চাঁদপুরে হলো প্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। গত বুধবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
মেলায় জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন করে প্রথম স্থান লাভ করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়। দ্বিতীয় হয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং তৃতীয় পুরান বাজার ডিগ্রি কলেজ।