চাঁদপুরে ২৬ জুন থেকে কম্পিউটার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন থেকে শুরু হচ্ছে কম্পিউটার ও ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৩। চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় চাঁদপুরের কম্পিউটার সমিতির আওতাভুক্ত প্রতিষ্ঠানসহ ডিজিটাল উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। —চাঁদপুরপ্রতিনিধি