চাঁদপুরে ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৪টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুলশিক্ষকদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালাইজড করার উদ্যোগ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুরের আটটি উপজেলার ৬৪টি বিদ্যালয়ে এ ল্যাপটপ বিতরণ করা হয়। —চাঁদপুর প্রতিনিধি