চাঁদপুরের ভূমি অফিসে অনলাইন সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে নাগরিকদের তাৎক্ষণিক সেবা দিতে চালু হয়েছে অনলাইন সেবা কার্যক্রম। গতকাল সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। এ সময়ে তিনি বলেন, আধুনিক পদ্ধতি ব্যবহার করে কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

চাঁদপুর সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার চৌধুরী আশারাফুল করিম জানান, এখন থেকে ভূমিসংক্রান্ত যেকোনো আবেদন অনলাইনে করলে সর্বোচ্চ ৪৫ দিনের সেবা প্রদান করা হবে। তবে অনলাইনে আবেদনকারীকে ভূমি অফিসে এসে সরকারি নির্ধারিত ফি জমা দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। ভূমি অফিসের হালনাগাদ তথ্য পাওয়া যাবে http://chandpursadar.acland.gov.bd ঠিকানায়।