চাঁদে উল্কা বিস্ফোরণ

চাঁদের বুকে উল্কা বিস্ফোরণের কারণে ৬৫ ফুট গভীর নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে। সম্প্রতি বোল্ডার আকৃতির একটি উল্কাখণ্ড চন্দ্র পৃষ্ঠে আছড়ে পড়ার কারণে এ গর্ত তৈরি হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। এক খবরে জানিয়েছে ফক্স নিউজ।
নাসার গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরের ১৭ মার্চ ঘণ্টায় ৫৬ হাজার মাইল বেগে একটি উল্কাপিণ্ড চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। এ উল্কাপাতের কারণে চাঁদে বিশাল এক বিস্ফোরণ ঘটে। গবেষকেরা চাঁদ পর্যবেক্ষণ শুরু করার পর থেকে এতো বড়ো বিস্ফোরণের ঘটনা আর দেখেননি। নাসার গবেষকেদের ভাষ্য, চাঁদে এ বিস্ফোরণটি পৃথিবী থেকেও খালি চোখে দেখা গেছে, কারণ বিস্ফোরণের ফলে প্রায় চাঁদে প্রতিফলিত স্বাভাবিক আলোর চাইতে সেসময় প্রায় ১০ গুণ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছিল। গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের উল্কাপাত একক কোনো ঘটনা নয়। ১৭ মার্চ তারিখে পৃথিবীর কক্ষপথেও এরকম উল্কা দেখা গিয়েছিল। তবে পৃথিবীর বায়ুমণ্ডল এ ধরনের উল্কাপাত ঠেকিয়ে দিতে পারে। কিন্তু চাঁদের সেরকম কোনো বায়ুমণ্ডল বা প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এধরনের উল্কাবৃষ্টির ঘটনা বছরের এ নির্দিষ্ট সময়ে নিয়মিত ঘটে কিনা গবেষকেরা তা নিয়ে গবেষণা চালিয়ে যাবেন। কারণ, নভোচারীদের চাঁদে পাঠাতে হলে এ ধরনের উল্কাপাতের সময় সম্পর্কে ধারণা থাকতেই হবে।