চাঁদে গেল লিওনার্দোর মোনালিসা!
লিওনার্দো দ্য ভিঞ্চির ডিজিটাইজ মোনালিসাকে চাঁদে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার গবেষকেরা। একমুখী লেজার যোগাযোগ-পদ্ধতি ব্যবহার করে লিওনার্দো দ্য ভিঞ্চির ডিজিটাইজ মোনালিসাকে চাঁদে পাঠান তাঁরা। দুই লাখ ৪০ হাজার মাইল দূরের কৃত্রিম উপগ্রহ লুনার রিকোনাইসেন্স অরবিটারে ধরা পড়েছে লেজার বিমের মাধ্যমে পাঠানো মোনালিসার সেই ছবি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ডেভিড স্মিথ লুনার অরবিটার লেজার আলটিমিটার প্রকল্পের প্রধান হিসেবে কাজ করছেন। তাঁর ভাষ্য, এই প্রথম গ্রহান্তরের দূরত্বে লেজার যোগাযোগব্যবস্থা স্থাপিত হয়েছে। প্রথম কেউ লেজারসংকেত গ্রহণ করেছে।প্রসঙ্গত, লুনার রিকোনাইসেন্স অরবিটারে লেজার বিম শনাক্ত করার ও লেজারের তথ্য গ্রহণ করার প্রযুক্তি রয়েছে।গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে লেজারপদ্ধতিতে কৃত্রিম উপগ্রহ থেকে তথ্য পাওয়া যাবে। রেডিও কমিউনিকেশন পদ্ধতির ব্যাক-আপ হিসেবে লেজার পদ্ধতি ব্যবহার করা যাবে। রেডিও প্রযুক্তির তুলনায় দ্রুতগতিতে তথ্য পাওয়া যাবে এ পদ্ধতিতে।