চাঁদে যাচ্ছে চীনের প্রথম রোবটযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদে যাচ্ছে চীনের  প্রথম রোবটযান
চাঁদে যাচ্ছে চীনের প্রথম রোবটযান

প্রথমবারের মতো চাঁদের বুকে বিচরণের লক্ষ্যে অভিযান শুরু করতে যাচ্ছে চীনের একটি রোবটযান। ‘জেড র‌্যাবিট’ নামের এই রোবটযান নিয়ে একটি রকেট আগামী মাসের শুরুতেই যাত্রা করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে। সোনালি রঙের ‘জেড র‌্যাবিট’ ছয়টি চাকা এবং পাখার মতো সৌর প্যানেলের সাহায্যে চলবে। রোবটযানটি ৩০ ডিগ্রি পর্যন্ত ঢাল বেয়ে উঠতে পারবে। ঘণ্টায় এটির গতিবেগ হবে ২০০ মিটার। চীনের সরকারি মহাকাশ কর্মসূচির আওতায় আগেও দুটি অনুসন্ধানী নভোযান চাঁদে পাঠানো হয়েছিল। তবে নতুন অভিযানের মাধ্যমে দেশটি চাঁদের পৃষ্ঠে কোনো একটি চিহ্ন রেখে আসতে সক্ষম হবে বলে আশা করছে। এএফপি।