চাঁদে যাচ্ছে চীনের প্রথম রোবটযান

চন্দ্রগামী জেইড র্যাবিট ‘ইয়ুতু’
অভিযান
চাঁদের পৃষ্ঠে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান চালাবে।
ঘণ্টায় ২০০ মিটার অতিক্রম করবে।
৩০ ডিগ্রি পর্যন্ত ঢাল বেয়ে উঠতে পারবে।
উচ্চাভিলাষী মহাকাশ অভিযান পরিকল্পনার অংশ হিসেবে চাঁদে একটি রোবটযান পাঠানোর উদ্যোগ নিয়েছে চীন। দেশটির সংবাদমাধ্যম জানায়, রোবটযানটি চাঁদের পৃষ্ঠে গতকাল শনিবার অবতরণের চেষ্টা চালায়। এটিকে বহনকারী একটি রকেট ১২ দিন আগে উৎ ক্ষেপণ করা হয়।
বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন তাদের চন্দ্রগামী রোবটযানের অভিযান পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কয়েক দশক আগেই চাঁদে অভিযান সম্পন্ন করেছে।
যাত্রা শুরু
২ ডিসেম্বর, শিচ্যাং স্যাটেলাইট উৎ ক্ষেপণকেন্দ্র থেকে।
ওজন: প্রায় ১২০ কেজি।
সূত্র: চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম/ সাংহাই অ্যারোস্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এএফপি।