চাঁদে যাচ্ছে রোবট বানর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবট
রোবট

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে হয়তো ভবিষ্যতে বসতি গড়বে রোবট বানররা। সম্প্রতি চাঁদে টিকে থাকতে সক্ষম বানর সদৃশ  এমন রোবট তৈরি করেছেন জার্মানির একদল গবেষক। জার্মান রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও ব্রিমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘আইস্ট্রাক্ট ডেমনেস্টটেটর’ নামের একটি রোবটের নকশা করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। বানর যেভাবে চড়াই-উতরাই পার হতে পারে সেভাবে এ রোবটও চন্দ্রপৃষ্ঠের পাহাড়ি অঞ্চলগুলোতে তথ্য অনুসন্ধান করবে।বর্তমানে পৃথিবীতেই চাঁদের পরিবেশ তৈরি করে এ রোবটের সক্ষমতা  পরীক্ষা করে দেখছেন গবেষকেরা।

গবেষকেরা জানিয়েছেন, চন্দ্র পৃষ্ঠ থেকে তথ্য সংগ্রহের জন্য ১৮ কেজি ওজনের এ রোবট বানর ব্যবহারে নানা সুবিধা পাওয়া যাবে। বানরের মতো হাত দিয়ে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারবে।

এ রোবট বানরের মতো লাফিয়ে চলতে পারবে আবার পায়ে ভর দিয়েও চলতে পারবে।

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/Y5dwSlcnlug" frameborder="0" allowfullscreen></iframe>