চাঁদের বয়স কত?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদের বয়স ১০ কোটি বছর কমেছে বলে বিজ্ঞানীরা নতুন এক গবেষণার ভিত্তিতে দাবি করছেন। আগে ধারণা করা হতো, ৪৫৬ কোটি বছর আগে চাঁদ গঠিত হয়েছিল। তবে ডেনমার্কের গবেষকেরা সম্প্রতি দাবি করছেন, চাঁদের গঠন সম্পন্ন হয়েছিল ৪৪০ কোটি থেকে ৪৪৫ কোটি বছর আগে।
নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হচ্ছে, সৌরজগৎ সৃষ্টির প্রায় সঙ্গে সঙ্গেই চাঁদ তৈরি হয়। আর এ সময়টি ৪৫৬ কোটি বছর আগে। ১৯৭২ সালে অ্যাপোলো-১৬ নভোযানের সাহায্যে চাঁদ থেকে বালুকণা নিয়ে আসা হয়েছিল। সেগুলোর উপাদান সিসা ও নিউডাইমিয়ামের আইসোটোপ নিয়ে গবেষণা করা হয়। এতে সেগুলোর বয়স সম্পর্কে নতুন তথ্য পাওয়া যায়। অর্থাৎ চাঁদের বয়স কমল ১০ কোটি বছর। ইনডিপেনডেন্ট।