চাকরি ছাড়ার আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি ছাড়ার আনন্দে
চাকরি ছাড়ার আনন্দে

চাকরি ছাড়তে হলে লিখিতভাবে বসকে জানাতে হবে—এমনটাই নিয়ম। কিন্তু যুক্তরাষ্ট্রের তরুণী ম্যারিনা শিফরিন ঘটিয়েছেন অভূতপূর্ব কাণ্ড! বসকে চাকরি ছাড়ার বার্তা জানাতে ইউটিউবে আপলোড করেছেন এক মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও। এতে ম্যারিনাকে অফিস ঘুরে ঘুরে নাচতে দেখা যায়, সেই সঙ্গে পর্দায় ভেসে ওঠে তাঁর বক্তব্যও। ম্যারিনা ছিলেন একটি অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠানের লেখিকা। বস শুধু তাঁদের বানানো ভিডিও অনলাইনে কতগুলো ‘ভিউ’ পেল, তার বাইরে কিছুই জানতে চান না। প্রতিভারও মূল্যায়ন করতে জানেন না। এমন অভিযোগ করে ম্যারিনা বলছেন, ‘তাই আমি ঠিক করলাম, নিজের একটি ভিডিও অনলাইনে আপলোড করব।’ মজার ব্যাপার হলো, চমকপ্রদ এই ভিডিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে মাত্র এক সপ্তাহেই এটি দেখা হয়েছে প্রায় ৭০ লাখবার! হাফিংটন পোস্ট