চাকরি পেতে কোডিং (ভিডিও)
আকর্ষণীয় সুযোগ সুবিধার একটি ভালো চাকরির জন্য ‘কোডিং’ দক্ষতা কাজে লাগতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভবিষ্যতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাকরির জন্য কোডিং জানা লোকদের অগ্রাধিকার দেবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।এদিকে তরুণ শিক্ষার্থীদের কম্পিউটার কোডিং শেখানোর উত্সাহ দিচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। কোডিং বিষয়ে প্রচারণার জন্য ‘হোয়াট মোস্ট স্কুলস ডোন্ট টিচ’ নামে একটি ভিডিওচিত্রে অংশ নিয়েছেন তাঁরা।বিল গেটস, মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসি’র ভাষ্য, তাঁরা তরুণ বয়সেই কোডিং শিখেছিলেন। এতে ছোটবেলা থেকেই প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হয়েছিল। তাঁর ভাষ্য, কোডিং জানা লোকের চাকরির অভাব হবে না। কোডিং শিখে তা কাজে লাগানোর জন্যই পরামর্শ দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকে চাকরি পেতে হলেও কোডিং জানতে হবে বলেই জানিয়েছেন তিনি।