চাটমোহরে তথ্য সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে তথ্য সেবাকেন্দ্র স্থাপনের জন্য কম্পিউটার দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ এসব কম্পিউটার দেন। সিপিইউ, মনিটর, ইন্টারনেট মডেম, প্রিন্টার, স্ক্যানারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম দেওয়া হয়। প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে তথ্য সেবাকেন্দ্রের জন্য এই কম্পিউটার দেওয়া হয়। ১১ নভেম্বর সারা দেশের মতো চাটমোহরের এই ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে ইউএনও জানান। —আবদুল মান্নান, চাটমোহর (পাবনা)