চার বছর পূর্ণ করেছে আজকের ডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স ওয়েবসাইট আজকের ডিল ডটকমের (www.ajkerdeal.com) চার বছর পূর্ণ হলো। রাজধানীর একটি রেস্তোরাঁয় গত ২৮ নভেম্বর এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আজকের ডিলের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে আজকের ডিলের বিভিন্ন অনলাইন সুবিধাগুলো তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আজকের ডিলের মহাব্যবস্থাপক দেবাশীষ ফণী এবং কারিগরি প্রধান রনি মণ্ডল।
অনুষ্ঠানে জানানো হয়, আজকের ডিলে এখন এক হাজারের বেশি ব্যবসায়ী তাঁদের ৮০ হাজার পণ্য অনলাইন গ্রাহকদের কাছে বিক্রির জন্য নিবন্ধন করেছেন। প্রায় ছয় লাখ গ্রাহক এই সাইটে এসেছেন। এই সাইটে কোনো পণ্যের চাহিদা জানালে সর্বোচ্চ তিন দিনের মধ্যে তা পৌঁছে দেওয়া হয়।