চারঘাট উপজেলার ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার ওয়েবসাইট চালু হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চারঘাট উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় এই ওয়েবসাইট চারঘাটকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাজশাহীতে কোনো উপজেলার নিজ উদ্যোগে করা এটাই প্রথম ওয়েবসাইট। এর ঠিকানা www.unocharghat.gov.bd। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহী