চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

১. যামিনী রায়ের জীবনকাল
ক. ১৮৮৫-১৯৭২ খ. ১৮৮৭-১৯৭২ গ. ১৮৮০-১৯৭১ ঘ. ১৮৮৬-১৯৭১
সঠিক উত্তর: খ. ১৮৮৭-১৯৭২
২. যামিনী রায়ের জন্মস্থান কোথায়?
ক. পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোঁড় গ্রামে
খ. পশ্চিমবঙ্গের কাঁকড়া জেলার হরিয়ানা গ্রামে
গ. পশ্চিমবঙ্গের নদীয়া জেলার আড়ংঘাটা গ্রামে
ঘ. দ. কলকতার ঘড়িয়াহাটা দত্তপুকুর গ্রামে
সঠিক উত্তর: ক. পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোঁড় গ্রামে
৩. খুব ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি গভীর মনোযোগ ছিল কোন শিল্পীর?
ক. রবি ঠাকুর খ. যামিনী রায়
গ. নন্দলাল বসু ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. যামিনী রায়
৪. ছোটবেলায় ঘরের দেয়াল, মেঝে থেকে শুরু করে হাতের কাছে যা পেতেন তাতে যামিনী রায় কী কী ছবি আঁকতেন ও রং করতেন?
ক. হাতি, ঘোড়া খ. পাখি, বিড়াল গ. ইচ্ছেমতো পুতুল ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৫. ছবি আঁকার প্রয়োজনীয় রং বিভিন্নভাবে নিজেই তৈরি করতে কোন শিল্পী?
ক. যামিনী রায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. গুণেন্দ্রনাথ ঠাকুর ঘ. নন্দলাল বসু
সঠিক উত্তর: ক. যামিনী রায়
৬. যামিনী রায় কোথা থেকে রং আহরণ করতেন?
ক. নানা বর্ণের মাটি
খ. রাসায়নিক উপাদান
গ. গাছগাছালি ঘ. ক+গ
সঠিক উত্তর: ঘ. ক+গ
৭. যামিনী রায়ের ছবির বৈশিষ্ট্য কেমন ছিল?
ক. রেখাধর্মী, লোকজ ধারার ছবি
খ. ধর্মীয় কাহিনি-নির্ভর
গ. অলংকারধর্মী ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৮. ভারত ছাড়া অন্য কোন দেশে যামিনী রায়ের চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়?
ক. আমেরিকা খ. লন্ডন
গ. প্যারিস ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৯. খুব অল্প বয়সে কোন শিল্পীর নাম দেশ-বিদেশে ছড়িয়ে যায়?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
খ. আবদুর রহমান চুগতাই
গ. যামিনী রায় ঘ. নন্দলাল বসু
সঠিক উত্তর: গ. যামিনী রায়
১০. যামিনী রায়ের অনবদ্য সৃষ্টি কোনগুলো?
ক. মা ও শিশু, মা ও ছেলে কৃষ্ণলীলা
খ. তিনকন্যা, সাঁওতাল, গণেশ
গ. জননী, কীর্তন, দুই নারী
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১১. যামিনী রায় কত বছর বেঁচে ছিলেন?
ক. ৮০ বছর খ. ৮৫ বছর
গ. ৯০ বছর ঘ. ৮১ বছর
সঠিক উত্তর: খ. ৮৫ বছর
১২. যামিনী রায় ১৯৭২ সালের কত তারিখে পরলোকগমন করেন?
ক. ২০ এপ্রিল খ. ২৫ মার্চ
গ. ২৪ এপ্রিল ঘ. ১০ জানুয়ারি
সঠিক উত্তর: গ. ২৪ এপ্রিল|

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল, মডেল কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল