চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়- ৪ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

শিল্পকলা
৫. বর্তমান সমাজে শিল্পকলা একটি—
ক. অপ্রয়োজনীয় বিষয়
খ. বিস্তৃত বিষয়
গ. অমূলক বিষয়
ঘ. অপ্রাসঙ্গিক বিষয়
সঠিক উত্তর: খ. বিস্তৃত বিষয়
৬. শিল্পকলা কী—
ক. মানুষের মনের চাহিদা পূরণের বিষয়
খ. মানুষের বুদ্ধিমত্তা প্রকাশের একটি ধারা
গ. মানুষের মনের সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপ
ঘ. মানুষের মনের আবেগ প্রকাশের একটি ধারা
সঠিক উত্তর: গ. মানুষের মনের সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপ।
৭. শিল্পী কীভাবে শিল্প সৃষ্টি করেন-
ক. কল্পনা ও প্রতিভা খ. দক্ষতা
গ. রুচির সমন্বয় ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. দক্ষতা
৮. শিল্প কোনো ধরাবাধা নিয়মের মধ্যে ফেলা যায় না কেন—
ক. শিল্পী ইচ্ছানুযায়ী ছবি আঁকেন
খ. শিল্পী গ্রামার মানেন না
গ. শিল্পী মূলত সৃষ্টির আনন্দ থেকে শিল্প সৃষ্টি করেন ঘ. সবগুলো
সঠিক উত্তর: গ. শিল্পী মূলত সৃষ্টির আনন্দ থেকে শিল্প সৃষ্টি করেন
৯. শিল্পীর কাজ কী—
ক. শিল্পকলার মাধ্যমে আমাদের অন্তর্দৃষ্টিকে সম্প্রসারিত করা
খ. আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া
গ. আমাদের কল্পনার ব্যাপ্তিকে বাড়িয়ে তোলা ঘ. ক+গ
সঠিক উত্তর: ঘ. ক+গ।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল