অধ্যায়-১
প্রিয়শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে।
১. গুপ্ত বংশের রাজারা কখন থেকে রাজত্ব শুরু করেন?
ক. খ্রিষ্টপূর্ব ছয় শতক থেকে
খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
গ. খ্রিষ্টীয় ছয় শতক থেকে
ঘ. খ্রিস্টীয় তিন শতক থেকে
উত্তর: খ. খ্রিষ্টীয় চার শতক থেকে
২. রাজা-বাদশা ও শাসকরা তাদের মহলে পাথরের খিলান কেন ব্যবহার করতেন?
ক. শক্ত করে তৈরির জন্য
খ. রাজা-বাদশাদের বাড়ি বোঝানোর জন্য
গ. গরিবদের কর্মসংস্থানের জন্য
ঘ. শিল্পনৈপুণ্য ও শোভাবর্ধনের জন্য
উত্তর: ক. শক্ত করে তৈরির জন্য
৩. সমতট কোন অঞ্চলের নাম ছিল?
ক. উত্তর-পূর্বাঞ্চল
খ. উত্তর-পশ্চিমাঞ্চল
গ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্ব ভাগ অঞ্চল
উত্তর: ঘ. দক্ষিণ-পূর্ব ভাগ অঞ্চল
৪. খান মোহাম্মদ মৃধার মসজিদ কোথায়?
ক. ঢাকায় খ. মুন্সিগঞ্জে
গ. বাগেরহাট ঘ. কুমিল্লায়
উত্তর: ক. ঢাকায়
৫. সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন?
ক. গুপ্ত বংশ খ. মৌর্য বংশ
গ. পাল বংশ ঘ. সেন বংশ
উত্তর: খ. মৌর্য বংশ
৬. ফলকচিত্রমণ্ডিত মথুরাপুর দেউল কোথায় অবস্থিত?
ক. ঢাকা খ. মুন্সিগঞ্জ
গ. ফরিদপুর ঘ. সিলেট
উত্তর: গ. ফরিদপুর
৭. লক্ষ্মণসেন কত খ্রিষ্টাব্দে রাজত্ব হারান?
ক. ১২০২ খ্রি. খ. ১২০৫ খ্রি.
গ. ১২০৮ খ্রি.
ঘ. ১২০৪ খ্রি.
উত্তর: ঘ. ১২০৪ খ্রি.
৮. মোগলরা কখন বাংলা শাসন করেন?
ক. সুলতানি আমলের পর
খ. মৌর্য বংশের পর
গ. পাল বংশের পর
ঘ. তুর্কি আমলের পর
উত্তর: ক. সুলতানি আমলের পর
৯. মোগল আমলের পর কে বাংলা শাসন করেন?
ক. সম্রাট আকবর
খ. নবাব সিরাজউদ্দৌলা
গ. গিয়াস উদ্দীন আজম শাহ
ঘ. বখতিয়ার খিলজি
উত্তর: খ. নবাব সিরাজউদ্দৌলা
১০. কোন শিল্পকর্মের জন্য আমাদের দেশ একসময় বিখ্যাত ছিল?
ক. তৈলচিত্র খ. জলরং
গ. পোড়ামাটির ফলকচিত্র
ঘ. দেয়ালচিত্র
উত্তর: গ. পোড়ামাটির ফলকচিত্র
১১. প্রাচীন শিল্পকর্ম হিসেবে নরম উপাদানে তৈরি শিল্পকর্ম কেন পাওয়া যায়নি?
ক. পাচার হয়ে যাওয়ার জন্য
খ. নরম উপাদানে শিল্পকর্ম তৈরি হতো না বলে
গ. মানবশূন্যতার কারণে
ঘ. মাটি চাপা পড়ার কারণে
উত্তর: ঘ. মাটি চাপা পড়ার কারণে
১২. শিলালিপির জন্য কোন দেশ বিখ্যাত ছিল?
ক. বাংলা অঞ্চল খ. প্যারিস
গ. স্পেন ঘ. সিন্ধু অঞ্চল
উত্তর: ক. বাংলা অঞ্চল
১৩. সাত গম্বুজ মসজিদ কোথায়?
ক. বাগেরহাটে খ. ঢাকায়
গ. মুন্সিগঞ্জে
ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: খ. ঢাকায়
১৪. এগারো সিন্দুর সাদী মসজিদ কোথায়?
ক. কুমিল্লায়
খ. ফরিদপুরে
গ. ময়মনসিংহে
ঘ. সিলেটে
উত্তর: গ. ময়মনসিংহে
১৫. শখের হাঁড়ি কোন শিল্প?
ক. চারুশিল্প
খ. দারুশিল্প
গ. কারুশিল্প
ঘ. লোকশিল্প।
উত্তর: ঘ. লোকশিল্প।
সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা