চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 

প্রিয়শিক্ষার্থী, আজ চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. বঙ্গবন্ধুর ৬ দফার লোগো করেছিলেন কে?
ক. শিল্পী হাশেম খান
খ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
গ. শিল্পী ইমদাদ হোসেন ঘ. শিল্পী রফিকুন নবী
উত্তর: ক. শিল্পী হাশেম খান
২. ‘উপকরণই প্রথম নয়, ছবি আঁকার ক্ষেত্রে অদম্য ইচ্ছাই যথেষ্ট’—উক্তিটি কোন শিল্পীর ক্ষেত্রে প্রযোজ্য?
ক. শিল্পী পাবলো পিকাসো খ. যামিনী রায়
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. ভিনসেন্ট ভ্যানগঘ
উত্তর: খ যামিনী রায়
৩. কৃষ্ণলীলার শিল্পী কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. যামিনী রায় ঘ. নন্দলাল বসু
উত্তর: গ. যামিনী রায়
৪. রং তৈরিতে কোন শিল্পী আদিম মানুষদের কৌশল বেছে নিয়েছিলেন?
ক. ভিনসেন্ট ভ্যানগঘ খ. পাবলো পিকাসো
গ. নন্দলাল বুস ঘ. যামিনী রায়
উত্তর: ঘ. যামিনী রায়
৫. তিন নর্তকী ছবিটির শিল্পী কে?
ক. পাবলো পিকাসো খ. ভিনসেন্ট ভ্যানগঘ
গ. নন্দলাল বসু ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক. পাবলো পিকাসো
৬. কোন দিন শিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন?
ক. ৩০ অক্টোবর খ. ২৫ অক্টোবর
গ. ২০ অক্টোবর ঘ. ২৩ অক্টোবর
উত্তর: খ. ২৫ অক্টোবর
৭. শিল্পী পাবলো পিকাসো কত বছর বয়সে প্রথম ছবি আঁকেন?
ক. ৬ বছর খ. ৪ বছর গ. ৩ বছর ঘ. ৫ বছর
উত্তর: গ. তিন বছর
৮. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে শেষনিঃশ্বাস ত্যাগ করেন?
ক. স্পেন খ. মালগা গ. জার্মানি ঘ. ফ্রান্স
উত্তর: ঘ. ফ্রান্স
৯. পাঠ্যবইয়ের গুয়ের্নিকা ছবিটি দেখে তোমার কী মনে হয়?
ক. আনন্দের মুহূর্ত খ. ভয়ানক কোনো দৃশ্য
গ. সাধারণ কোনো দৃশ্য ঘ. বর্ণনামূলক দৃশ্য
উত্তর: খ. ভয়ানক কোনো দৃশ্য
১০. তীব্র হতাশায় ক্রমেই উন্মাদনায় পৌঁছালেন কোনো শিল্পী?
ক. ভিনসেন্ট ভ্যানগঘ খ. পাবলো পিকাসো
গ. অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ. যামিনী রায়
উত্তর: ক. ভিনসেন্ট ভ্যানগঘ
১১. শিল্পচর্চার শুরুর প্রথমে দেবদেবীর মূর্তিসহ পুতুল তৈরি করতেন কোনো শিল্পী?
ক. যামিনী রায় খ. নন্দলাল বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. নন্দলাল বসু
১২. কোনো শিল্পী শেষজীবনে ছাপচিত্রের প্রতি বিশেষ মনোযোগী হয়েছিলেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. নন্দলাল বসু ঘ. যামিনী রায়
উত্তর: গ. নন্দলাল বসু
১৩. পাঠ্যবইয়ের ক্ষীরের পুতুল কোনো শিল্পীর আঁকা?
ক. নন্দলাল বসু খ. যামিনী রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. অবনীন্দনাথ ঠাকুর
১৪. ঠাকুরবাড়িতে বিচিত্রা সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯২৭ সালে খ. ১৯১২ সালে
গ. ১৯১৬ সালে ঘ. ১৯০২ সালে
উত্তর: গ. ১৯১৬ সালে
১৫. নৃত্যরত রমণী কোন শিল্পীর আঁকা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. পাবলো পিকাসো
গ. ভিনসেন্ট ভ্যানগঘ ঘ. যামিনী রায়
উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬. শিল্পী যামিনী রায় মৃত্যুবরণ করেন—
ক. ১৯৭২ সাল খ. ১৯৭৪ সাল
গ. ১৯৬৯ সাল ঘ. ১৯৭১ সাল
উত্তর: ক. ১৯৭২ সাল।

সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা