জাকির হোসেন ফকির, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য চারু ও কারুকলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১. হোমোস্যাপিয়েন অর্থ কী?
ক. বুদ্ধিমান মানুষ খ. আদিম মানুষ গ. বোকা মানুষ ঘ. দুষ্টপ্রকৃতির মানুষ
উত্তর: ক. বুদ্ধিমান মানুষ
২. নতুন শিকারি মানুষের উদ্ভব হয়েছিল কোথায়?
ক. স্পেনে খ. ইউরোপে গ. ইতালিতে ঘ. জার্মানে উত্তর: খ. ইউরোপে
৩. শিল্পকলা কাদের মাধ্যমে শুরু হয়েছিল?
ক. আধুনিক মানুষদের মাধ্যমে খ. মধ্যযুগীয় মানুষদের মাধ্যমে গ. হোমোস্যাপিয়েন মানুষদের মাধ্যমে ঘ. টারসিয়ারি যুগের মানুষদের মাধ্যমে
উত্তর: গ. হোমোস্যাপিয়েন মানুষদের মাধ্যমে
৪. শিল্পকলা হলো—
i. মানুষের নিত্যদিনের কর্মকাণ্ডের সামগ্রিক রূপ ii. মানুষের মনের সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপ iii. জীবন যাপনে অর্থ উপার্জের সামগ্রিক রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: খ. ii
৫. শিল্পকে বাধা ধরা নিয়মে ফেলা যায় না কারণ—
i. অন্যের মতামত অনুযায়ী শিল্প তৈরি হয় বলে ii. শিল্পীর সৃষ্টির আনন্দ থেকে শিল্প সৃষ্ট হয় বলে iii. শিল্পীর কল্পনা ও প্রতিভার সঙ্গে দক্ষতা ও রুচির সমন্বয়ে শিল্প সৃষ্টি হয় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii উত্তর: ঘ. ii ও iii
৬. অন্তর্দৃষ্টি সম্প্রসারিত হয় কিসের মাধ্যমে?
i. শুধুই পড়ালেখার মাধ্যমে ii. সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে
iii. শিল্পকলার মাধ্যমে
নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: গ. iii. শিল্পকলার মাধ্যমে
৭. শিল্পকলার প্রধান ধারা কয়টি?
ক. ৪টি খ. ৭টি গ. ৫টি ঘ. ২টি উত্তর: ঘ. ২টি
৮. চারুশিল্প সৃষ্টি হয়—
i. শিল্পীর সৃষ্টিশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টি থেকে ii. ব্যবহারিক দিক বিবেচনা করে iii. জীবিকা অর্জনের দিক বিবেচনা করে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ক. i শিল্পীর সৃষ্টিশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টি থেকে
৯. নকশিকাঁথা কী?
ক. কারুশিল্প খ. লোকশিল্প গ. নান্দনিকশিল্প ঘ. চারুশিল্প
উত্তর: খ. লোকশিল্প
১০. কোনটি চারু শিল্প? i. চিত্রকলা ii. মৃৎশিল্প iii. সংগীত
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও iii (চিত্রকলা ও সংগীত)
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল