চারু ও কারুকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকির হোসেন ফকির, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য চারু ও কারুকলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪

১১. নান্দনিকশিল্প কোন শিল্প থেকে উৎপত্তি?

ক. দারুশিল্প খ. লোকশিল্প

গ. কারুশিল্প ঘ. চারুশিল্প

উত্তর: ঘ. চারুশিল্প

১২. নন্দন শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়?

ক.সুন্দর খ. উদ্যান গ. আনন্দ ঘ. সুখ

উত্তর: ক.সুন্দর।

১৩. আনন্দ, দুঃখ, ক্ষোভের অনুভূতি থেকে কোন শিল্প সৃষ্টি হয়? ক. লোকশিল্প

খ. নান্দনিকশিল্প গ. কারুশিল্প ঘ. দারুশিল্প

উত্তর: খ. নান্দনিকশিল্প

১৪. ‘সংগ্রাম’ ছবিটিতে কী বোঝানো হয়েছে?

ক. কাঠ বোঝাই গরুর গাড়ি

খ. কাদায় আটকে পড়া গরুর গাড়ি

গ. শ্রমজীবী মানুষের সংগ্রাম

ঘ. জীবিকা অর্জনের সংগ্রাম

উত্তর: গ. শ্রমজীবী মানুষের সংগ্রাম

১৫. ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কোথায়?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে

খ. বুয়েট চত্বরে গ. জাতীয় জাদুঘরে

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে

উত্তর: ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে

১৬. ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যে বোঝানো হয়েছে-

ক. মহান মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ

খ. মহান মুক্তিযুদ্ধ

গ. মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন

ঘ. মহান ভাষা আন্দোলন

উত্তর: ক. মহান মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ

১৭. ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর কে?

ক. শামীম শিকদার খ. হামিদুর রহমান

গ. মইনুল হোসেন ঘ. সৈয়দ আবদুল্লাহ খালিদ

উত্তর: ঘ. সৈয়দ আবদুল্লাহ খালিদ

১৮. কারুশিল্প কী?

ক. ব্যবহারিক শিল্প খ. কারুকার্য খচিত শিল্প

গ. চিত্রকলা ঘ. নান্দনিকশিল্প

উত্তর: খ. কারুকার্য খচিত শিল্প

১৯. কারুশিল্প কারা তৈরি করেন?

ক. ভাস্কর্য শিল্পী খ. সাধারণ মানুষ

গ. দক্ষ কারিগর ঘ. চিত্রশিল্পী।

উত্তর: গ. দক্ষ কারিগর।