চারু ওকারুকলা
সাগর চন্দ্র দাস, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ:a:
অধ্যায়-১nবহুনির্বাচনী প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, এবারই প্রথম জেএসসিতে চারু ও কারুকলা অন্তর্ভুক্ত হয়েছে। তাই তোমাদের জন্য এই আয়োজন।
১. প্রাচীন বাংলা কয়টি অঞ্চলে বিভক্ত ছিল?
ক. ২টি খ. ৪টি গ. ৩টি ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ২টি।
২. প্রাচীন বাংলা অঞ্চল দুটির নাম কী?
ক. উত্তর ও পশ্চিম অঞ্চলের নাম পুণ্ড্রবর্ধন বা গৌড় রাজ্য
খ. দক্ষিণ-পূর্ব অঞ্চলের নাম সমতট
গ. উত্তর-পূর্ব অঞ্চলের নাম রাঢ়
ঘ. ক ও খ
সঠিক উত্তর: ঘ. ক ও খ।
৩. বাংলাদেশের ভাস্কর্য, স্থাপত্য ও শিল্পকলার বহুবিধ নিদর্শন কোথায় একত্রে দেখা যায়?
ক. রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে
খ. ঢাকার জাতীয় জাদুঘরে
গ. কুমিল্লার ময়নামতিতে ঘ. সব কটি
সঠিক উত্তর: খ. ঢাকার জাতীয় জাদুঘরে।
৪. কোন কারণে বাংলাদেশের মাটি নরম ও পাললিক?
ক. ভৌগোলিক কারণে
খ. পরিবেশগত কারণে
গ. রাজনৈতিক কারণে
ঘ. সব কটি
সঠিক উত্তর: ক. ভৌগোলিক কারণে।
৫. প্রাচীনকালে কোন মহলে শিল্পকলার চর্চা ছিল?
ক. কৃষক পরিবারে
খ. দীনমজুর পরিবারে
গ. রাজা-বাদশা ও শাসক মহলে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. রাজা-বাদশা ও শাসক মহলে।
৬. প্রাচীন বাংলার সুরম্য শাসক মহল কী দিয়ে তৈরি হতো?
ক. শক্ত পাথরের খিলান দিয়ে
খ. মজবুত কাঠের খিলান
গ. বাঁশের তৈরি মহল
ঘ. সব কটি
সঠিক উত্তর: ক. শক্ত পাথরের খিলান দিয়ে।
৭. কোন সময় মৌর্য বংশের রাজারা এ দেশে শাসন করেছে?
ক. খ্রিষ্টের জন্মের পর
খ. খ্রিষ্টের জন্মের আগে
গ. কোনোটিই নয় ঘ. খ্রিষ্টের জন্মের সময়
সঠিক উত্তর: খ. খ্রিষ্টের জন্মের আগে।
৮. মৌর্য বংশের শক্তিশালী রাজা—।
ক. গৌড় গোপাল খ. সম্রাট অশোক
গ. রাজা ধর্মরাজ ঘ. রাজা চন্দ্রশেখর
সঠিক উত্তর: খ. সম্রাট অশোক।
৯. গুপ্ত বংশের রাজারা হলেন—।
ক. সমুদ্র গুপ্ত খ. কুমার গুপ্ত
গ. বৈন্য গুপ্ত ঘ. সব কটি
সঠিক উত্তর: ঘ. সব কটি।
১০. মৌর্য ও গুপ্ত বংশের পর বাংলার শাসন করেন—।
ক. পাল বংশ খ. বর্মণ বংশ
গ. সেন বংশ ঘ. খ ও গ
সঠিক উত্তর: ঘ. খ ও গ।
১১. পাল বংশের রাজারা হলেন—।
ক. ধর্ম পাল খ. দেব পাল
গ. মহী পাল ঘ. সব কটি
সঠিক উত্তর: ঘ. সব কটি।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল