চার্জ কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার স্মার্টফোনের চার্জারটি ওয়ালেটের মধ্যে ঠিক কার্ডের মতোই রেখে দিতে পারবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তারা এমন একটি স্মার্টফোন চার্জার উদ্ভাবন করেছেন। ‘চার্জ কার্ড’ নামের স্মার্টফোনের উপযোগী এ চার্জারের দাম ২৫ ডলার। খবর হাফিংটন পোস্ট-এর।চার্জ কার্ড মূলত পোর্টেবল ইউএসবি চার্জার, যা প্রয়োজনীয় মুহূর্তে কাজে লাগতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোথাও ঘুরতে গেলে সঙ্গে চার্জার নিতে ভুলে যান অনেকেই। সেক্ষেত্রে চার্জ কার্ড ওয়ালেটের মধ্যে থাকলে চার্জার ভুলে গেলেও সমস্যা হবে না।যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় চার্জ কার্ড প্রদর্শন করেছিল প্রযুক্তি উদ্যোক্তারা।