ক্রিয়ার রূপ অংশ-৬
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
১৬. চোখের জলে তাহার বুক ভাসিয়া যাইতে থাকে।
উত্তর: চোখের জলে তাহার বুক ভেসে যেতে থাকে।
১৭. মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটিয়া তাহার কাছে যান।
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তাহার কাছে যান।
১৮. জল্লাদ ওদের ধরিতে আসার আগেই অচেনা মানুষ তাহার পুটলিকে হুকুম দেয়।
উত্তর: জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তাহার পুঁটলিকে হুকুম দেয়।
১৯. একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বাঁধিয়া ফেলিল।
উত্তর: একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল।
অবাক জলপান
১. নাঃ, একটু জল না পাইলে আর চলিতেছে না।
উত্তর: নাঃ, একটু জল না পেলে আর চলছে না।
২. সেই সকাল থেকে হাঁটিয়া আসিতেছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি।
উত্তর: সেই সকাল থেকে হেঁটে আসছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি।
৩. তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠিল।
উত্তর: তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।
৪. বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তাড়াইয়া আসিবে।
উত্তর: বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে।
৫. চাল কিনিতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
উত্তর: চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
৬. লোকের সঙ্গে কথা বলিতে গেলে একটু বিবেচনা করিয়া বলিতে হয়।
উত্তর: লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়।
৭. কেবলই সাত-পাঁচ করিতে লাগিয়াছেন।
উত্তর: কেবলই সাত-পাঁচ করতে লেগেছেন।
৮. ও যদি পাঁচটা জল বলিয়া থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলিয়া দেব।
উত্তর: ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব।
৯. এ রকম জানিবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
উত্তর: এ রকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
১০. আসছে, ব্যস্ত হইবেন না।
উত্তর: আসছে, ব্যস্ত হবেন না।
১১. হোক দরকারি, আমি জানিতে চাহি নে।
উত্তর: হোক দরকারি আমি জানতে চাই নে।
১২. আর দুদিন বাদে বুড়ো হইয়া মরিতে বসিবেন তখন জানিয়া লাভ কী?
উত্তর: আর দুদিন বাদে বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কী?
১৩. শুনেছি বইকি, চোখে দেখিয়াছি।
উত্তর: শুনেছি বইকি, চোখে দেখেছি।
ঘাসফুল
১. শুধু দেখিও আর খুশি হইও মনে।
উত্তর: শুধু দেখো আর খুশি হও মনে।
২. কেমন আমরা হাসিয়া উঠিয়া আর দুলে দুলে নাড়ি মাথা।
উত্তর: কেমন আমরা হেসে উঠে আর দুলে দুলে নাড়ি মাথা।
শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল