চালকবিহীন গাড়ি তৈরি করবে ফোর্ড (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ জুন চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি। এক খবরে হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।অবশ্য শুরুতে ট্রাফিক জ্যামে পড়লে চালককে সহায়তা করতে পারে—এমন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে ফোর্ড। ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’ নামের এই প্রযুক্তিটিই চালকবিহীন গাড়ি তৈরির আরও কাছে নিয়ে গেল ফোর্ডকে।ট্রাফিক জ্যামে আটকে পড়লেও ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’ প্রযুক্তিটির কল্যাণে এখন থেকে আর চালককে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে গলদঘর্ম হতে হবে না। জ্যামে বসে থাকার সময়টুকু চালক ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’-এর এ ‘স্বয়ংক্রিয়’ চালকের হাতে গাড়ির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে অন্য কাজ করতে পারবেন। গাড়ির সঙ্গে যুক্ত থাকা ক্যামেরা আর সেন্সর চারপাশের গাড়ির অবস্থা বিশ্লেষণ করে কী করতে হবে, সে সিদ্ধান্ত নিতে সক্ষম।এরই মধ্যে চালকবিহীন গাড়ি তৈরিতে সফলতা পেয়েছে গুগল। সম্প্রতি চালকবিহীন গাড়ি চালানোর জন্য অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এখনো চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণা অব্যাহত রেখেছে তারা। গুগল আর ফোর্ড ছাড়াও সম্প্রতি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে।গবেষকেরা বলছেন, চালকবিহীন গাড়ি রাস্তার জন্য নিরাপদ ও সড়ক দুর্ঘটনা রোধ করতে পারবে। তাই ভবিষ্যতে চালকবিহীন গাড়ি রাস্তায় ছুটে বেড়ালেও অবাক হওয়ার কিছু নেই।