চালু হচ্ছে ইনফিনিটল্যাটিচ্যুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একটি নতুন নেটওয়ার্ক গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ২৪ জন জনসংযোগবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ। নেটওয়ার্কটির নাম ইনফিনিটল্যাটিচ্যুড। বিশ্বের বিভিন্ন করপোরেট সংস্থার মধ্যে যোগাযোগ ও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এ নেটওয়ার্ক সংস্থা। ইনফিনিটল্যাটিচ্যুডের সঙ্গে কাজ করবে বিখ্যাত জনসংযোগবিষয়ক প্রতিষ্ঠান সোসিলিয়ন।ইনফিনিটল্যাটিচ্যুড আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই চালু হতে যাচ্ছে। বিভিন্ন দেশের করপোরেট প্রতিষ্ঠান এ নেটওয়ার্কের আওতায় এনে যোগাযোগ বাড়ানো ও বাজার বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ইনফিনিটল্যাটিচ্যুড।২০১১ সালে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিংকডইন ব্যবহার করে ইনফিনিটল্যাটিচ্যুডের ধারণা তৈরি হয়। এর উদ্যোক্তা জনসংযোগের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পরিচিত গার্টনার কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা গার্টনার। ইনফিনিটল্যাটিচ্যুড চালু প্রসঙ্গে গার্টনার জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে যোগাযোগ বাড়াতে সক্ষম হবে প্রতিষ্ঠানগুলো।প্রতিষ্ঠানটির ঠিকানা: www.infinitelatitude.com