চালু হচ্ছে টুইটারের ই-মেইল সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার এবার চালু করছে ই-মেইল সেবা। এখন শুধু টুইট করাই নয়, পাওয়া যাবে ই-মেইল সেবাও। সম্প্রতি এ তথ্য জানা গেছে। নতুন ধারার এমন বৈশিষ্ট্য টুইটারের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে আশাবাদী টুইটার কর্তৃপক্ষ। সহজে তথ্য ও সংবাদ বিনিময়ের জন্য বিশ্বের জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। বিশ্বের প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের কাছেও বেশ জনপ্রিয় টুইটার। খুদে এ ব্লগিং পরিসরকে আরও জনপ্রিয় করে তুলতে মূলত ‘ওয়ান-টু-মেনি টেক্সট’ নামের এ সেবা চালু করল টুইটার। নতুন এ সেবাটি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সহজে ব্যবহার করা যাবে।টুইটারের নতুন এ সেবা পেতে নতুনভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। জানা গেছে, যাঁদের এখন টুইটার অ্যাকাউন্ট আছে, তাঁরাই সরাসরি এ সেবা উপভোগ করতে পারবেন। এর ফলে এখন যেকোনো টুইটার বার্তাকে ই-মেইল হিসেবে রিটুইট করা এবং টুইটার ফলোয়ারদের মধ্যে বিনিময় করা যাবে। এতে টুইটার অনুসরণকারী না হলেও ই-মেইল যেকোনো পরিচিত ব্যক্তিকে সরাসরি ই-মেইল করা যাবে। শুধু বার্তাই নয়, এ বৈশিষ্ট্যের মাধ্যমে টুইটার সদস্যদের কাছে পাঠানো যাবে ছবি, লিংকস ইত্যাদি। —চায়না পোস্ট ও টুইটার অবলম্বনে কাজী আশফাক আলম