চালু হচ্ছে মাইক্রোসফটের ‘এক্সবক্স মিউজিক’
ডিজিটাল মিউজিক সার্ভিস ‘এক্সবক্স মিউজিক’ চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। অ্যাপলের আইটিউনস, আমাজনের ক্লাউড প্লেয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আজ সোমবার এক্সবক্স গেম কনসোলের জন্য এ মিউজিক সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোসফটের এক্সবক্স মিউজিক উইন্ডোজ সফটওয়্যারনির্ভর কম্পিউটার ও ট্যাবলেটে ব্যবহার করা যাবে। উইন্ডোজ৮নির্ভর মাইক্রোসফটের ‘সারফেস’ ট্যাবলেট ও উইন্ডোজনির্ভর স্মার্টফোনের জন্য ডিজিটাল মিউজিক সেবা চালু করবে মাইক্রোসফট।এক্সবক্স মিউজিকের ব্যবস্থাপনা পরিচালক জেরি জনসন এ প্রসঙ্গে জানিয়েছেন, বিশ্বের বৃহত্ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এক্সবক্স বিনোদনের ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স ব্যবহারকারীরা গেম খেলার পাশাপাশি এ পণ্যটি বিনোদনপণ্য হিসেবেও ব্যবহার করে। তাই দুই বছর আগে থেকে এক্সবক্স মিউজিক সার্ভিস চালু করার জন্য কাজ শুরু করে মাইক্রোসফট।প্রসঙ্গত, ২০০৫ সালের পর থেকে সাড়ে ছয় কোটিরও বেশি এক্সবক্স গেম কনসোল বিক্রি করেছে মাইক্রোসফট।