চালু হল ক্লাউড-ভিত্তিক ‘গুগল ড্রাইভ’
সম্প্রতি ক্লাউড-ভিত্তিক নতুন একটি সেবা চালু করেছে গুগল। গুগল অনলাইনে তথ্য জমা রাখার এ সার্ভিসটির নাম ‘গুগল ড্রাইভ’। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। যেভাবে কম্পিউটারের হার্ড ড্রাইভে তথ্য সংরক্ষিত থাকে, গুগলের অনলাইন স্টোরেজ সার্ভিসটিতেও সেভাবেই জমা রাখা যাবে তথ্য।গুগলের এ সার্ভিসটিতে ১৭ টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যাবে। প্রাথমিকভাবে বিনামূল্যে ৫ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা দিচ্ছে গুগল। গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যেই এ সার্ভিসটি ব্যবহারের সুযোগ পাবেন।‘জি ড্রাইভে’ ছবি, ভিডিওসহ বিভিন্ন তথ্য রাখার সুযোগ রয়েছে। এ ছাড়া এই সেবার মাধ্যমে কম্পিউটারে একটি আলাদা ফোল্ডারও তৈরি করা যাবে, যা সব সময় ইন্টারনেটে রাখা ফাইলের সঙ্গে আপডেটেড থাকবে। ফোল্ডারটিতে রাখা ফাইলও তাত্ক্ষণিকভাবে ক্লাউডে আপলোড হয়ে যাবে।সার্ভিসটি বিনা মূল্যের হলেও তথ্য বেশি হলে স্থান বাড়িয়ে নেওয়ার জন্য অর্থ গুনতে হবে।‘গুগল ড্রাইভ’ সার্ভিসটি জনপ্রিয় ক্লাউড সার্ভিস ড্রপবক্স ও মাইক্রোসফটের স্কাই ড্রাইভের বিকল্প হবে বলে গুগল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।