চালু হলো ই-জগৎ ডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসিক কমপিউটার জগৎ-এর উদ্যোগে যাত্রা শুরু করেছে ই-কমার্স সাইট ই-জগৎ ডট কম (www.e-jagat.com)। ১৪ মে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সাইটটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ ও বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।
অনুষ্ঠানে সাইটটি সম্পর্কে ই-জগতের প্রধান নির্বাহী আবদুল ওয়াহেদ বলেন, ঘরে বসেই প্রযুক্তিপণ্য কেনাকাটার জন্য একটি বিশেষায়িত ই-কমার্স সাইট হবে এটি। এই সাইটের মাধ্যমে ক্রেতারা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন, কম্পিউটার যন্ত্রাংশ, ক্যামেরা, নেটওয়ার্কিং পণ্য, সফটওয়্যার ইত্যাদি কেনা যাবে।
অনুষ্ঠানে ই-জগৎ ডট কমের লোগোর নকশাকার শাহ নেওয়াজকে পুরস্কৃত করা হয়। বর্তমানে ই-জগৎ ডটকমে নানা প্রযুক্তিপণ্যে মূল্যছাড় ও নানা সুবিধা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তি