চালু হলো উদ্যোক্তাগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় উদ্যোক্তাদের পরামর্শ, প্রশিক্ষণ প্রদানসহ নানা ধরনের সহযোগিতা করতে ‘উদ্যোক্তাগিরি’ চালু হয়েছে গত শুক্রবার। ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তাগিরির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, উদ্যোক্তাগিরি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটালের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো সঠিক এবং কার্যকর উদ্যোগ খুঁজে নিতে পারবে।

অনুষ্ঠানে উদ্যোক্তাগিরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রন মাহিনুর, ই–ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ অনেকে বক্তৃতা করেন। বিস্তারিত: www.uddoktagiri.com.

বিজ্ঞপ্তি