চালু হলো কিউবার অনলাইন বিশ্বকোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবা সরকার সম্প্রতি নিজেদের তৈরি বিশ্বকোষ ইন্টারনেটে প্রকাশ করেছে। অনেকটা মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার মতো দেখতে এ বিশ্বকোষে পাওয়া যাবে সারা বিশ্বের নানা তথ্য ও ইতিহাস। স্প্যানিশ ভাষায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ ওয়েবসাইটে (ecured.cu) ইতিমধ্যে প্রায় ২০ হাজার এন্ট্রি যুক্ত হয়েছে। কোনো ধরনের লাভজনক বিষয় ছাড়াই এ ওয়েবসাইট থেকে তথ্য প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। উইকিপিডিয়ার মতোই এ সাইটে নিবন্ধনের মাধ্যমে স্প্যানিশ ভাষায় যোগ করা যাবে। সব মিলিয়ে স্প্যানিশ ভাষার এ এনসাইক্লোপিডিয়ায় কিউবার পাশাপাশি বিভিন্ন দেশের তথ্য পাওয়া যাবে। তবে এই বিশ্বকোষের যুক্তরাষ্ট্র বিষয়ক নিবন্ধ নিয়ে হচ্ছে আলোচনা। এতে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে, এই দেশটি বিভিন্ন অঞ্চল এবং অন্যান্য দেশের প্রাকৃতিক সম্পদ জোরপূর্বক কেড়ে নিয়ে নিজেদের ব্যবসায়ীদের একচেটিয়া ব্যবসার জন্য দিয়েছে। এছাড়াও পৃথিবীতে যতো শক্তি উৎপাদন করা হয় তার ২৫ শতাংশ এই দেশটি একাই খরচ করে।মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় সব মিলিয়ে বর্তমানে ইংরেজি ভাষায় প্রায় ৩৫ লাখ নিবন্ধ রয়েছে এবং স্প্যানিশ ভাষায় রয়েছে ছয় লাখ ৮২ হাজার নিবন্ধ। পাশাপাশি প্রতি মাসে উইকিপিডিয়ায় প্রবেশ করে সারা বিশ্বের প্রায় সাত কোটি আট লাখ ব্যবহারকারী। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী