চালু হলো ফ্রেন্ডসার্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেন্ডসার্কেল (www.friendcircle.com.bd) নামে বাংলা ভাষায় বাঙালিদের জন্য সামাজিক যোগাযোগের নতুন একটি ওয়েবসাইট ইন্টারনেটে চালু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। ফ্রেন্ডসার্কেলের প্রতিষ্ঠাতা মোতালিব রাজা সংবাদ সম্মেলনে এর বিশেষত্ব, গুরুত্ব ও সুবিধার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অবারিত অনলাইন বাজার (মার্কেট প্লেস), নিজস্ব অডিও অ্যালবাম, রেডিও স্টেশন, ছবি প্রতিযোগিতা, মতামত, কুইজ ইত্যাদি সুবিধা রয়েছে এই সাইটে। এক বছর ধরে কাজ করে এ সাইট তৈরি করা হয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া ওয়েবসাইটটিতে নিজের অনলাইন মিউজিক প্লেয়ারে গান শোনা ও ধারণ, ইচ্ছামতো ছবি আদান-প্রদান, ভিডিও রাখার সুবিধা রয়েছে। সংবাদ সম্মেলন শেষে মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ওয়েবসাইটে নিজেদের অ্যাকাউন্ট খোলেন।—আকমল হোসেন নিপু, মৌলভীবাজার