চালু হলো বিক্রয় ডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ও পুরোনো পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম (www.bikroy.com)। গাড়ি, বাড়ি, ঘরের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, নতুন-পুরোনো মুঠোফোনের কেনা ও বিক্রির জন্য এই সাইটে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়া যাবে।রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বিক্রয় ডটকম চালুর ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকমের সিইও নিলস হামার, প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ইশিতা শারমিন এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। এ সময় বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা কথা উল্লেখ করে মুনির হাসান বলেন, ‘বাংলাদেশ ২০০৯ সালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৯৬ হাজার আর এখন নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭ লাখ। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে, তাই স্বাভাবিকভাবেই ইন্টারনেটে ক্রয়-বিক্রয়ের পরিমাণও বাড়বে দিন দিন।’নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে নিলস হামার বলেন, ‘একজন পণ্যবিক্রেতা যেমন বিনা মূল্যে বিজ্ঞাপন দিতে পারবেন, তেমনি একজন ক্রেতাও তেমনি পণ্যের জন্য ফরমাশ দিতে পারবেন। এখানে যেমন একজন ব্যক্তি তাঁর বিজ্ঞাপন দিতে পারবেন, তেমনি প্রতিষ্ঠানও পারবে বিজ্ঞাপন প্রদান করতে।’এ সময় প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার ইশিতা শারমিন বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রতিষ্ঠানটি আগে থেকে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কাজ শুরু করল বিক্রয় ডটকম।’ —রাকিব মোজাহিদ