চালু হলো মোবাইল ক্রেডিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চালু হয়েছে মোবাইল ক্রেডিট কার্ড সার্ভিস ‘স্বস্তি’। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ঋণ ব্যবস্থাপনার এই কার্যক্রম চালু করেছে চাকরির ওয়েব পোর্টাল বিডি জবস ডট কমের সহযোগী প্রতিষ্ঠান স্বস্তি। গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে স্বস্তির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় তিনি বলেন, ‘প্রথাগত ব্যাংকিং সেবার তুলনায় মোবাইল ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকদের আগ্রহ দিনে দিনে বাড়ছে। এই সংখ্যা বর্তমানে ৭২ লাখেরও বেশি।’

অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বিডি জবস ডট কমের চেয়ারম্যান ও স্বস্তির প্রকল্প পরিচালক আহমেদ ইকবাল মুকসিত, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) প্রধান নির্বাহী কর্মকর্তা (ঋণ) মাসুদুল কাদের ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।

মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যায় এমন একটি জরুরি ঋণসুবিধা হলো স্বস্তি। ক্রেডিট কার্ডের মতো এটি ব্যবহার করা যাবে। তবে এখন শুধু ডিএসকের নিয়মিত ও বাছাই করা সদস্যরা স্বস্তির কার্ড পাবেন। এ কাজে সহায়তা করছে ডাচ-বাংলা ব্যাংক ও বিডি জবস ডট কম। গ্রাহকের আয়-ব্যয়ের ওপর ভিত্তি করে তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণসুবিধা পাওয়া যাবে। বিস্তারিত: www.swosti.net এই ঠিকানায়। —মো. রাফাত জামিল R-SA'>�$:t@WNx|� লিখে কিছুক্ষণ অপেক্ষা করুন। নষ্ট ফাইল খুঁজে পেলে আগের নিয়মে সেটিকে খুলে আলাদা জায়গায় সংরক্ষণ করে নিন। —মো. রাকিবুল হাসান