চালু হলো সেলেক্সট্রার অনলাইন শপিং প্ল্যাটফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রার কর্মকর্তাদের সঙ্গে অতিথিরা
সংগৃহীত

চালু হলো গ্যাজেটনির্ভর অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলেক্সট্রা শপ’। ৫ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সেলেক্সট্রা শপের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এতে কনজ্যুমার ইলেকট্রনিকস, ফিচার ও স্মার্টফোন, বিভিন্ন ধরনের গ্যাজেট, আইওটি যন্ত্র ও স্মার্ট ডিভাইস পাওয়া যাবে।

নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী ফাহরিয়ার। সে সময় উপস্থিত ছিলেন সেলেক্সট্রার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুভাশিস রয়, পণ্য ও সেবাপ্রধান সাইফুল ইসলাম, গায়ক অবন্তী সিঁথি ও মেজবাহ বাপ্পী।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রা শপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও চৌধুরী ফাহরিয়ার বলেন, ‘বর্তমানে অনলাইন ক্রেতারা পণ্য কিনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা ওই সমস্যাগুলো সমাধানে সবচেয়ে গুরুত্ব দেব। যেমন অতিরিক্ত মূল্য রাখা, পণ্য সরবরাহে বিলম্ব হওয়া এবং গ্রাহকসেবা না পাওয়ার মতো সমস্যা দ্রুত সমাধানে কাজ করব। এগুলোই মূলত গ্রাহকদের অসন্তুষ্ট করে এবং অনলাইন থেকে পণ্য কিনতে নিরুৎসাহিত করে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে সঠিক উপায়ে একটা ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে গ্রাহকদের ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং ব্র্যান্ডগুলো সহজেই গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে।’

সেলেক্সট্রা শপ এরই মধ্যে ‘গেট এক্সট্রা’ শীর্ষক প্রচারণা অনুষ্ঠান সম্পন্ন করেছে। এই ক্যাম্পেইনের আওতায় ‘৫০ টাকায় স্মার্টফোন’ এবং ‘১৬ টাকায় ফিচার ফোন’ পাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রার কর্মকর্তারা র‍্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করেন।

বিজ্ঞপ্তি