চালু হলো স্টার্টআপ গ্রিন্ড বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে উদ্যোক্তাদের সহযোগিতা করতে চালু হলো স্টার্টআপ গ্রিন্ড বাংলাদেশ নামক বিশেষ উদ্যোগ। সম্প্রতি ঢাকায় ‘গুগল ফর এন্টারপ্রেনার’ সপ্তাহের মধ্য দিয়ে শুরু হয় এ প্রযুক্তিভিত্তিক এই কমিউনিটির যাত্রা।
স্টার্টআপ গ্রিন্ড হচ্ছে উদ্যোক্তা, বিশেষ করে প্রযুক্তি উদ্যোক্তাদের এমন একটি কমিউনিটি; যা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে।
বিশ্বের প্রায় ৫০টি শহর এবং ২০টি দেশে রয়েছে এ কমিউনিটি। এর মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য এবং সফল উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং তৈরি করা।
বিস্তারিত জানা যাবে www.facebook.com/StartupGrindBD ঠিকানায়। —বিজ্ঞপ্তি