চালু হয়েছে গল্প কবিতা ডট কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনোবিডির উদ্যোগে নবীন লেখক ও পাঠকের জন্য ইন্টারনেটে গল্পকবিতা (www.golpokobita.com) নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে যেমন লেখকেরা অনলাইনে লেখা প্রকাশ করে খুবই সহজে পাঠকদের কাছে পৌঁছাতে পারবেন, তেমনি পাঠকেরাও পড়তে পারবেন নানা ধরনের লেখা। ‘গল্পকবিতা’য় বছরজুড়ে প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয়ে আয়োজন করা হবে গল্প-কবিতা লেখার প্রতিযোগিতা। সরাসরি পাঠকদের মতামতের ভিত্তিতে সেরা পাঁচটি লেখার জন্য প্রতি মাসেই থাকবে আকর্ষণীয় পুরস্কার। এর ধারাবাহিকতায় এ মাসে ‘গল্পকবিতা’য় লেখার বিষয় ভালোবাসা। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি। —বিজ্ঞপ্তি