চাহিদা কমছে আইফোনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাহিদা কমার পরিপ্রেক্ষিতে আইফোন ৫ এ ব্যবহূত এলসিডি প্যানেলের অর্ডার কমিয়ে দিয়েছে অ্যাপল। আইফোন ৫ এ যে এলসিডি প্যানেল ব্যবহূত হয় তা জাপান ডিসপ্লে, এলজি ডিসপ্লে ও শার্পের কাছ থেকে অ্যাপল কিনে নেয়। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ মাসের জন্য ডিসপ্লেসহ আইফোন ৫ এর অন্যান্য যন্ত্রাংশের অর্ডার কমিয়ে দিয়েছে অ্যাপল। বাজারে আইফোন ৫ এর জনপ্রিয়তা কমে যাওয়ার কারণেই অ্যাপল এ অর্ডার কমিয়েছে। প্রথম দিকে সাড়ে ছয় কোটি ডিসপ্লে কেনার পরিকল্পনা করলেও তা অর্ধেকে নামিয়ে এনেছে অ্যাপল।অবশ্য আইফোন ৫-এর চাহিদা কমেছে কি-না সে বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।