চাহিদা বাড়ছে চীনা ফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের তৈরি মোবাইল ফোন
চীনের তৈরি মোবাইল ফোন

দেশে কিংবা দেশের বাইরে চীনে তৈরি বা চীনা ফোন বিক্রি বাড়ছে। গত কয়েক বছরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চীনের তৈরি মোবাইল ফোনের চাহিদা ৩৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

চীনের জিয়ান সিটিতে অনুষ্ঠিত ন্যাশনাল ইলেকট্রনিক ইনফরমেশন ইন্ডাস্ট্রি সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল পর্যন্ত চীনে তৈরি মোবাইল ফোনের চাহিদা ছিল শূন্যের কোঠায় অথচ গত বছরের তুলনায় এ বছরে চীনা স্মার্টফোন বিক্রি ৩৩ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গত বছর চীনে যত মোবাইল ফোন বিক্রি হয়েছে তার ৭২ শতাংশ স্থানীয়ভাবে তৈরি অথচ ২০১০ সালে চীনে স্থানীয়ভাবে তৈরি মোবাইল ব্যবহার হত মাত্র ১৬ শতাংশ।

২০১৩ সালে চীন থেকে ৮৭ কোটি স্মার্টফোন তৈরি হয়েছে যা গত বছরের তুলনায় ৭৪ শতাংশ পর্যন্ত বেশি।

এ বছরের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, চীনের ৮৩ কোটি ৮০ লাখ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন।