চায়না মোবাইল আনছে আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান চায়না মোবাইল। চীনের এ সেবাদানকারী প্রতিষ্ঠানটি এ মুহূর্তে অ্যাপলের সঙ্গে যৌথ উদ্যোগে আইফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। সে লক্ষ্যে চায়না মোবাইল অ্যাপলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। চীনে আইফোনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই চায়না মোবাইলের এ পরিকল্পনা বলে জানা গেছে।চায়না মোবাইল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তারা বেশ কয়েকবার অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবসের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলাপ করেছে। এ আলোচনা ফলপ্রসূ পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন তারা। চায়না মোবাইলের প্রধান ওয়াং জিয়াংজু জানিয়েছেন, নিজস্ব টিডিএসসিডিএমএ নেটওয়ার্কের ওপর ভিত্তি করেই তাঁদের এই আইফোনের পরিকল্পনা। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এই আইফোন বাজারে আসবে। তবে কবে এটি বাজারে আসবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তিনি কিছু জানাননি।চীনের জনসংখ্যার বড় একটি অংশ মোবাইল ফোন ব্যবহারকারী হলেও দেশটির মাত্র ৮০ মিলিয়ন মানুষ তৃতীয় প্রজন্মের সেবা (থ্রিজি) ব্যবহার করে থাকে। গত জুনের হিসাব অনুযায়ী চীনে প্রায় ৯০৭ মিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এই সংখ্যা গোটা ইউরোপের জনসংখ্যার চেয়েও বেশি। চীনে এ মুহূর্তে তিনটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য কলরেটে ভর্তুকি দিয়ে আসছে। এখন থ্রিজি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কম মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে স্মার্টফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে তারা এইচটিসি, স্যামসাং, অ্যাপল প্রমুখের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওয়েবসাইট।